Posts

Showing posts from February, 2022

"কারার ঐ লৌহকপাট " কাজী নজরুল ইসলাম গান সহ কবিতা

Image
         কারার ঐ লৌহ-কপাট  কাজী নজরুল ইসলাম গান সহ কবিতা   - কাজী নজরুল ইসলাম    ১  কারার ঐ লৌহকপাট,  ভেঙ্গে ফেল, কর রে লোপাট,                     রক্ত-জমাট  শিকল পূজার পাষাণ-বেদী।  ওরে ও তরুণ ঈশান!  বাজা তোর প্রলয় বিষাণ!  ধ্বংস নিশান  উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি।     ২  গাজনের বাজনা বাজা!  কে মালিক? কে সে রাজা?  কে দেয় সাজা  মুক্ত স্বাধীন সত্যকে রে?  হা হা হা পায় যে হাসি,  ভগবান পরবে ফাঁসি!  সর্বনাশী  শিখায় এ হীন তথ্য কে রে!     ৩  ওরে ও পাগলা ভোলা!  দে রে দে প্রলয় দোলা  গারদগুলা  জোরসে ধরে হেচ্‌কা টানে!  মার হাঁক হায়দারী হাঁক,  কাধে নে দুন্দুভি ঢাক  ডাক ওরে ডাক,  মৃত্যুকে ডাক জীবন পানে!     ৪  নাচে ওই কালবোশাখী,  কাটাবী কাল বসে কি?  দে রে দেখি  ভীম কারার ঐ ভ...

আমরা সাম্যের গান গাই (না"রী "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম )

Image
কাজী নজরুল ইসলাম     সাম্যের গান গাই-     আমার চক্ষে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নাই!     বিশ্বে যা-কিছু মহান্ সৃষ্টি চির-কল্যাণকর,     অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর।     বিশ্বে যা-কিছু এল পাপ-তাপ বেদনা অশ্রুবারি,     অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী।     নরককুন্ড বলিয়া কে তোমা’ করে নারী হেয়-জ্ঞান?                                                                                         তারে বলো, আদি পাপ নারী নহে, সে যে নর-শয়তান।     অথবা পাপ যে-শয়তান যে-নর নহে নারী নহে,     ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে।     এ-বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল,     নারী দিল তাহে রূপ-রস-মধু-গন্ধ সুনির্মল।   ...

কান্ডারী হুশিয়ার (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ) কাজী নজরুল ইসলাম (২৪ মে ১৮৯৯ – ২৯ আগস্ট ১৯৭৬; ১১ জ্যৈষ্ঠ ১৩০৬ – ১২ ভাদ্র ১৩৮৩ বঙ্গাব্দ) বিংশ শতাব্দীর প্রধান বাঙালিকবি ও সঙ্গীতকার। তার মাত্র ২৩ বৎসরের সাহিত্যিক জীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। ... তিনি ব্রিটিশ সাম্রাজ্যের অধীন অবিভক্ত ভারতের বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হয়েছিলেন। nabagramranjit@gmail.com

Image
 - কাজী নজরুল ইসলাম   দুর্গম গিরি, কান্তার-মরু, দুস্তর পারাবার   লঙ্ঘিতে হবে রাত্রি-নিশীথে, যাত্রীরা হুশিয়ার!      দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ,   ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?   কে আছ জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ।   এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার।          তিমির রাত্রি, মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান!   যুগ-যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান।   ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান,   ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার।        অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরন   কান্ডারী! আজ দেখিব তোমার মাতৃমুক্তি পন।   হিন্দু না ওরা মুসলিম? ওই জিজ্ঞাসে কোন জন?   কান্ডারী! বল, ডুবিছে মানুষ, সন্তান মোর মার      গিরি সংকট, ভীরু যাত্রীরা গুরু গরজায় বাজ,   পশ্চাৎ-পথ-যাত্রীর মনে সন্দেহ জাগে আজ!...

"অভিশাপ" নজরুল ইসলাম nabagramranjit@gmail.com Kazi Nazrul Islam was a Bengali poet, writer, musician, and the national poet of Bangladesh. Nazrul is regarded as one of the greatest poet in bengali literature. Popularly known as Nazrul, he produced a large body of poetry and music with themes that included religious devotion and rebellion against oppression. Born: 24 May 1899, ChuruliaDied: 29 August 1976, Dhaka, Bangladesh

Image
অভিশাপ    Ad  - কাজী নজরুল ইসলাম   যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে,  অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে-                        বুঝবে সেদিন বুঝবে!                    ছবি আমার বুকে বেঁধে                    পাগল হ’লে কেঁদে কেঁদে                    ফিরবে মর” কানন গিরি,                    সাগর আকাশ বাতাস চিরি’                    যেদিন আমায় খুঁজবে-                        বুঝবে সেদিন বুঝবে! Ad                                                     ...